Main Menu

বিজয় দিবসে ‘বিজয় বাংলার’ ব্যাতিক্রমী উদ্যোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: তরুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সিলেটে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘বিজয় বাংলা’ নামের একটি সংগঠন। ব্যতিক্রমী এই আয়োজনে থাকছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, ফানুস উড়ানো ও আতশবাজি। সিলেট নগরীর সুরমা নদীর উপর নির্মিত কাজিরবাজার সেতুতে ওইদিন সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত এক ঘন্টার অনুষ্টানে সিলেটবাসীর উপস্থিতি কামনা করা হয়েছে।
সোমবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক শাহাদাত হোসেন টিংকু সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন প্রজন্ম আগামীর ধারক-বাহক। অনেকেই ঘরে বন্ধি থাকেন ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইল নিয়ে। তাদের কাছে মহান বিজয় দিবসের বার্তাকে নতুন আঙ্গিকে তুলে ধরতে বিজয় বাংলা অনুষ্ঠানের আয়োজন করেছে। ট্রাকে মঞ্চ করে পরিবেশন করা হবে গান। একসঙ্গে উড়ানো হবে ৪শ ফানুস। ফানুসে থাকবে লাল সবুজের আবহ। চলবে আতশবাজিও। এজন্য প্রশাসনকেও বিষয়টি অবগত করা হয়েছে।
বক্তব্যে জানানো হয়, বিজয় বাংলার সাথে যারা জড়িত তাদের মূল সংগঠন সিলেট ইয়াং লিডারশিপ ফোরাম। ফোরামের সদস্যরা নতুন প্রজন্মকে অপরাধ, মাদক ও দুর্ণীতি থেকে বিরত রাখতে কাজ করছে। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বার্তায় তাদেরকে উজ্জীবিত করতে চাচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয় বাংলার যুগ্ম আহবায়ক মাছুম আহমদ, সদস্য সচিব মইনুল ইসলাম ফয়সল, শাহরিয়ার বক্ত সাজু, মিল্টন তালুকদার, রতিন্দ্র দাস বক্ত, পিংকু দাস, শাহজাহান আহমদ, জুসেফ এনাম চৌধুরী, আরিফ মাহমুদ, নজির হোসেন লাহিন, শাহিন আহমদ রিপন, সাব্বির আহমদ, আদিল চৌধুরী প্রমুখ।

Share





Related News

Comments are Closed