বিশ্বনাথে ক্যান্সার রোগীর সরকারি টাকা আত্বসাত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথে ক্যান্সার রোগীর সরকারি ৫০ হাজার টাকা আত্বসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে ক্যান্সার আক্রান্ত রোগী উপজেলার সাধু গ্রামের মৃত মস্তফা মিয়ার ছেলে আসকির আলী বাদি হয়ে উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ককে প্রধান আসামি করে ২জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর অভিযুক্ত হলেন-উপজেলা সদরের পুরান বাজারের স্বর্ণ ব্যবসায়ী বাবুল মিয়া।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারি আসকির আলী একজন ক্যান্সার রোগী। বর্তমান সরকার ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য অর্থ প্রদান করে আসছে। সরকার আসকির আলীর আবেদনের প্রেক্ষিতে তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন। সরকারিভাবে তাকে ডাচ-বাংলা ব্যাংকের ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। গত ৬ নভেম্বর অভিযুক্তরা আসাকির আলীর বাড়িতে গিয়ে ভুল বুঝিয়ে প্রতারনার মাধ্যমে চেকটি নিয়ে যায়। গত রোববার সকালে আসকির আলীকে সঙ্গে অভিযুক্তরা চেক নিয়ে বিশ্বনাথ ডাচ-বাংলা ব্যাংক হতে ৫০ হাজার উত্তোলন করে। এসময় অভিযুক্তরা আসকির আলীকে অর্ধেক টাকা দেয়ার কথা বললে এনিয়ে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্তরা টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এব্যাপারে অভিযুক্ত উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আলা উদ্দিন বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তে থানার এসআই হাবিবকে দায়িত্ব দেয়া হয়েছে।
থানার এস আই হাবিবুর রহমান বলেন, তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed