সিলেটের চার চেয়ারম্যান প্রার্থী যে প্রতীক পেলেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। সোমবার সকালে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেন।
এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান (আনারস), অধ্যাপক এনামুল হক সরদার (কাপপিরিচ), প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া) এবং মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
এদিকে, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের পর একই স্থানে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হচ্ছে।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, সদস্য পদে ১০৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৮জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে আজ প্রতীক বরাদ্ধ দেয়া হচ্ছে।’
তিনি আরও জানান, ‘আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন জেলার ১৫টি ওয়ার্ডের ১ হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed