জননেতা মাওলানা ভাসানীর জন্মদিন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৬তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর তৎকালীন পাবনা, বর্তমানে সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী শরাফত আলী খান, মায়ের নাম মজিরন বিবি ও দাদার নাম কেরামত আলী খান।
মওলানা ভাসানীর দীর্ঘ প্রায় ৮০ বছরের রাজনৈতিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যময় ও বৈচিত্র্যপূর্ণ। এ এক অবিশ্বাস্য রূপকথার কাহিনীর মতো। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন।
তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতিসহ অসংখ্য কল্যাণমুখী প্রতিষ্ঠানের জন্মদাতা। নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed