ছাতকে মাছের গায়ে ‘আল্লাহু’ লেখা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছাতকে গাঁয়ে আরবি হরফে ‘আল্লাহু’ লেখা একটি তেলাপিয়া মাছ ধরা পড়েছে। রোববার সিংচাপইড় গ্রামে রিয়াছদ আলীর পুত্র মুক্তার আলী হাওরে ডোবা সেচের পর এটি ধরা পড়ে। অন্যান্য মাছের সাথে তার স্ত্রী তেলাপিয়ার আঁশ চিলতে গিয়ে লেজের অংশে ’আল্লাহু’ লেখা দেখতে পান। ঘটনাটি তার স্বামীর মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে মুহুর্তেই ‘আল্লাহু’ লেখা সম্বলিত মাছ দেখতে বিপুল সংখ্যক উৎসুক জনতা বাড়িতে ভীড় করেন। পরে বাজার মসজিদের ঈমামকে দেখাতে বাজারে নিয়ে যাওয়া হয়। পরে সিংচাপইড় জামে মসজিদের ইমাম ও সিরাজগঞ্জবাজার জামে মসজিদের ইমামের পরামর্শে কাটা মাছটি মাটিতে পুতে রাখা হয়।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed