সিলেটের ডিসি, এডিসি ও এনডিসিকে দুদকের নোটিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সম্পদের তথ্য বিবরণী চেয়ে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ও সহকারি কমিশনার (এনডিসি-নেজারত) তানভীর আল নাসীফকে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় এ নোটিশ দেওয়া হয়।
নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করে দুদক-সিলেটের সহকারি পরিচালক দেবব্রত মন্ডল গণমাধ্যমকে জানান, ১৮ ডিসেম্বরের মধ্যে তাদেরকে সম্পদের তথ্য প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
দুদকের একটি সূত্র জানায়, সম্প্রতি সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার এক ব্যক্তি জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট চারটি বিষয়ে অভিযোগ করেছেন। জেলা প্রশাসকের বিরুদ্ধে বেনামে কয়েকটি ফ্ল্যাট ক্রয়, এলআর ফান্ডের টাকা লুটপাট এবং দুর্নীতির আশ্রয় নিয়ে জলমহাল, বালুমহাল, পাথর কোয়ারি, হাট ইজারা দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসক ও এনডিসির বিরুদ্ধে সিলেট সার্কিট হাউসের বরাদ্দকৃত টাকা লুটপাটের অভিযোগ করা হয়। জেলা প্রশাসকের এসব দুর্নীতির কাজে অতিরিক্ত জেলা প্রশাসক সহযোগিতা করেন বলেও অভিযোগ আনা হয়।
দুদক জানায়, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে তদন্ত করে দুদক। বর্তমান জেলা প্রশাসকের সিলেটের আগের কর্মস্থল ও নেত্রকোনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থাকাকাল পর্যন্ত প্রশাসনিক দায়িত্বের প্রাথমিক তদন্ত শেষে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা বলেন, ১৮ ডিসেম্বর ডিসি, এডিসি ও এনডিসির কাছ থেকে প্রাপ্ত সম্পদের হিসাব যাছাই-বাছাই করা হবে। এরমধ্যে কোনো গরমিল বা সম্পদের উৎস সম্পর্কে সন্দেহজনক কিছু পাওয়া গেলে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed