Main Menu

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: শাবি থেকে ছাত্রলীগ কর্মী বহিস্কার

শাবি প্রতিনিধি: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ছাত্রলীগ কর্মী ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল আমিনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কার করে। ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী ড. নাসের ইবনে আফজাল বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় জালিয়াতি সংক্রান্ত এক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আল আমিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আল আমিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের অনুসারী। তাকে গত ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষার দিন সকালে বিশেষ ডিভাইসসহ আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর শাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি চেষ্টায় কমপক্ষে ৮জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ভর্তিচ্ছু ৫ পরীক্ষার্থী, বগুড়ার ‘গুগল’ কোচিংয়ের সহকারী পরিচালক আবির ওরফে তুহিন ওরফে জিহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইশরাত ইমতিয়াজ হৃদয়।

Share





Related News

Comments are Closed