চট্টগ্রামে দিনে দুপুরে রাস্তায় গুলি করে যুবক হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রাম কোতোয়ালি থানা থেকে কয়েকশ মিটার দূরে দিনে দুপুরে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের উল্টো দিকের রাস্তায় এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত মো. ইব্রাহিম মানিক (৩২) নগরীর সদরঘাট বাইলেনের আবু হানিফের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের সমর্থক বলে শোনা গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ সংবাদ মাধ্যমকে বলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা মানিককে গুলি করে ‘ঘাতকরা’ পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ রানা (২৮) নামে একজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন।
তিনি বলেন, “রানার প্যান্টে রক্তের দাগ ছিল। প্রথমে ভেবেছিলাম সেও ভিকটিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে তার মামার দোকান ভাড়া নিয়ে মানিকের সঙ্গে বিরোধ ছিল।”
মোস্তাইন হোসেন বলেন, সদরঘাট এলাকায় রানার মামার দোকান ভাড়া নিয়েছিলেন মানিক। ভাড়া নিয়ে বিরোধের জেরে রানার বিরুদ্ধে সদরঘাট থানায় মামলাও হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে মানিককে কে গুলি করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed