ক্যানসারের উন্নত চিকিৎসা দিচ্ছে নর্থইস্ট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের অন্য যে-কোনো হাসপাতালের চেয়ে ক্যানসারের উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে বলে দাবি করেছেন হাসপাতালের চিকিৎসকরা। এ হাসপাতালে ক্যানসারের অস্ত্রোপচার থেকে শুরু করে কেমো ও রেডিও থেরাপিসহ সব ধরনের উন্নত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে এ হাসপাতালের অধীনে ৩শ ক্যানসার রোগী চিকিৎসা নিচ্ছেন।
রোববার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এসব তথ্য তুলে ধরেন।
হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ জানান, পান সুপারির তামাক থেকে এখন মুখের ক্যানসারের রোগীর সংখ্যা বাড়ছে। মোগলাবাজারের রিনা বেগম নামের একজন নারীর দাঁতের পাশে গালের ভেতরের অংশে ক্যানসার ধরা পড়ে। এখানকার ডাক্তাররা সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাকে বিপদমুক্ত করেছেন। এখন তিনি সুস্থ আছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ক্যানসার রোগীরা বেশিরভাগই অসেচতন। তারা রোগকে অবহেলা করে সময়ক্ষেপণ করেন। অথচ সঠিক সময়ে চিকিৎসা নিলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সিলেটে নর্থইষ্ট ঢাকার হাসপাতালগুলোর খরচের সঙ্গে সমন্বয় রেখে খরচ রাখেন। এছাড়াও দরিদ্র রোগী দেখেও খরচ বিবেচনা করা হয়ে থাকে।
সংবাদ সম্মেলনে ডাক্তাররা আরও জানান, হার্ট অ্যাটাক ও হার্ট বøক রোগীর জন্য নর্থইস্ট সিলেটের মধ্যে সবচেয়ে উন্নত চিকিৎসা দেয়। যা সরকারি হাসপাতাল বাদে সিলেটের অন্য কোনো হাসপাতালে নেই। এখানে প্রায় ৩ হাজার এনজিওগ্রাম করা হয়েছে। হার্টের রক্ত চলাচল স্বাভাবিক করে রোগীকে খুব দ্রæত সুস্থ করার সব চিকিৎসা ব্যবস্থা নর্থইস্টে রয়েছে। এছাড়াও হাড়ের ক্ষয়ের চিকিৎসা, ৩০ হাজার টাকার মধ্যে কিডনির পাথর অপসারণ ও চোখের কৃত্রিম লেন্স স্থাপনের উন্নত ব্যবস্থা এ হাসপাতালে রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, ডা. সামদানি, ডা. ফারুক উদ্দিন, ডা. নুরুল আম্বিয়া প্রমুখ।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed