Main Menu

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারে মুসলমানদের অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জ দলইরগাওস্থ নাসরুল মুসলিমীন ইসলামী ছাত্র সংস্থা’র উদ্যোগে শুক্রবার বিকেলে দলইরগাও মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও আবু সুফিয়ানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা জফির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেদাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাষ্টার মাওলানা জাকারিয়া, মাওলানা মাহমুদুল হাসান, মাও. কাওছার আহমদ, যুব নেতা আলা উদ্দিন, এম. সুহেল আহমদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল জলিল, মাও. আব্দুল গণি, আব্দুল গফুর, মাও. হাবিবুর রহমান, আব্দুশ শহিদ, আব্দুর রহিম, কাওছার আহমদ, জুনেদ আহমদ, রুহুল আমিন, সুহান আহমদ, কালাম উদ্দিন, জহুর উদ্দিন, আব্দুল কাদির, কয়েছ আহমদ, ইসমাইল আলী, আবু বক্কর মনসুর, রুহুল আলী প্রমূখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক আহমদ।
সমাবেশে বক্তারা বলেন বার্মার মজলুম রোহিঙ্গা মুসলমানের কান্নায় পৃথিবীর আকাশ ভারি হয়ে ওঠছে। মুসলিম নারী-পুরুষ ও শিশুরা বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করছে। মায়ানমারের বর্বর সরকার তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। হত্যা করছে অসংখ্য নিষ্পাপ শিশু, যুবক, বৃদ্ধাদের। ধর্ষণ করে কলঙ্কিত করছে অসংখ্য মা-বোনদের। বিধবা করছে হাজারো নারীদের। সন্তানহারা করছে অসংখ্য মাকে। মজলুম রোহিঙ্গা মুসলমানদের আহাজারিতে পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠছে। কোথায় আজ বিশ্ব মুসলমানদের সহযোগিতা ও ভ্রাতৃত্বের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংস্থা ওআইসি। নীরব কেন আজ মানবাধিকার সংস্থা? নিশ্চুপ কেন জাতিসংঘ?। পৃথিবীতে দেড়শ কোটি মুসলমান থাকার পরও কেন দেশে-দেশে মুসলমানরা আজ নির্যাতিত? রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন এটা পরিষ্কার করে দিয়েছে যে গোটা বিশ্বের অমুসলিম শক্তি আজ মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা এখনও নিশ্চুপ! রোহিঙ্গা মুসলমানদের কিই বা দোষ ছিল, যার কারণে তাদের আজ নির্মম-জুলুম নির্যাতন ভোগ করতে হচ্ছে? কারণ একটাই ওরা যে মুসলমান। তিনি রোহিঙ্গাদের রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Share





Related News

Comments are Closed