Main Menu

সিলেটে বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামছুজ্জামান জামান, সিলেট মহানগর বিএনপি নেতা, একসময়ের কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সমাজ সেবা সম্পাদক, বিশিষ্ট সংগঠক মাহবুব চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন রাহেল, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আহমদ, মিজান, সুমন, সজিব, ওমর ফারুক, নওশাদ, নজরুল, মাছুম, মতিন, আব্দুর রহিম, নিলয় সহ ৩১ নেতাকর্মীর নামে আদালতে ২টি অভিযোগপত্র দিয়েছে কতোয়ালী থানা পুলিশ।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চার্জসীটটি গৃহিত হয়। ২০১৫ সালে দেশব্যাপী বিএনপিসহ ২০ দলীয় জোটের টানা অবরোধ চলাকালে ৩১ শে জানুয়ারী বিকেল সাড়ে পাঁচ টায় সিলেট নগরীর সোবানীঘাটে একটি মিনিবাস ভাংচুর অগ্নি সংযোগসহ ছয় লক্ষ টাকার ক্ষতি সাধনের অভিযোগ আনেন সিলেট কতোয়ালী পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই অনুপ কুমার চৌধুরী। দন্ডবিধি ১৪৭/৪৪৮/৪৩৬/৩২৩/৩০৭ ধারায় একটি ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে।
উল্লেখ, এই তদন্ত কর্তা বিচার কালে আদালতে প্রমান উপস্থাপন করবেন বলে চার্জসীটে উল্লেখ্য করেছেন।
এদিকে এই চার্জসীট প্রদান কে আওয়ামী সরকারের ক্ষমতার অপব্যবহার ষড়যন্ত্র মূলক মিথ্যা ভিত্তিহীন ও আইনের শাসন পরিপন্তি উল্লেথ করে তিব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। বৃহস্পতিবার রাতে এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ক্ষমতায় ঠিকে থাকার জন্য সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দলের সাহসী, ত্যাগী নেতা কর্মীদের হয়রানী করছে। গণতন্ত্র, ভোটাধিকার প্রায় বিচার আজ নির্বাসিত। তবে গণতন্ত্র পূনঃ উদ্ধার ও গণ মানুষের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed