Main Menu

বিয়ানীবাজারে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ সুহেল আহমদ নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সুহেলের বাড়ী কুমিল্লা জেলায়। তার পিতার নাম সফিকুর রহমান।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, সুহেল সিলেট রেল স্টেশন এলাকায় বসবাস করলেও সে দীর্ঘদিন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের জায়গীরদার এলাকায় এসে ইয়াবা বিক্রি করতো। বৃহস্পতিবার রাত ১১টায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed