রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবী জানিয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবী জানিয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সম্মুখে এক মানববন্ধন ও র্যালির মাধ্যমে এই আহবান জানানো হয়। তাদের দাবী সকল নির্যাতন বন্ধ করে শিশুদের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। সেইভ দ্যা চিলড্রেন, নো ওয়ার, আমরা শিশু বাঁচতে চাই, শিশুদের সুরক্ষা কর, যুদ্ধ নয় শান্তি চাই, মনুষ্যত্বের মৃতু নয়, মানবাধিকার রক্ষা কর ইত্যাদি প্লে-কার্ড হাতে নিয়ে ক্ষুদে শিক্ষার্থীরা র্যালি ও মানববন্ধনে অংশ নেয়। এসময় তাদের সাথে সংহতি জানিয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ অংগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অজামিল চন্দ্র নাথ, অভিভাবক প্রতিনিধি শামসুল হুদা, ইউপি সদস্য কল্পনা রানী দেব, ব্যবসায়ী আব্দুর রউফ, বিদ্যালয়ের অধ্যক্ষ সুকৃতি দেবনাথ, শিক্ষিকা হাওয়া আক্তার, স্বপ্নারানী শর্ম্মা, শিক্ষক মাওলানা মুহিবুল আলম চৌধুরী, শিক্ষিকা হারুন বেগম, কুলসুমা বেগম রেবিন, শাম্মী সিদ্দিকী, মিতালী রানী চন্দ, শাম্মী সিদ্দিকী প্রমুখ। মানববন্ধন পরে র্যালি ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed