নির্বাচন কমিশন শক্তিশালী করতে সার্চ কমিটি গঠনের বিকল্প নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বৃহস্পতিবার আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার আগে সরকারের সদিচ্ছা জরুরী। তারা বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। কিন্তু, সাংবিধানিক রাজনীতি চালু না থাকলে সব অর্জন বৃথা যাবে। তাই, নিজেদের স্বার্থেই আমাদেরকে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। তারা নতুন নির্বাচন কমিটি গঠনে একটি সার্চ কমিটি গঠনেরও তাগিদ দেন।
‘বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে’ বৃহস্পতিবার সিলেট নগরীর একটি হোটেলে এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ, ইলেকশন ওয়ার্কিং গ্রুপ(ইডাব্লিউজি) এবং এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করে। জৈন্তা ছিন্নমূল সংস্থা(জেছিস)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে ইডাব্লিউজি ও এশিয়া ফাউন্ডেশনের পরিচালক ড. আব্দুল আলীম।
আলোচনায় অংশ নেন-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ শামসুল আলম, শাবিপ্রবি’র লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো: শফিকুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সাবেক পিপি এডভোকেট গিয়াস, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, সংস্কৃতি কর্মী নাজনীন হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও হুমায়ুন আহমদ কামাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, জেলা জাসদের সম্পাদক জি কিবরিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা মহিলা যুবলীগ সভাপতি নাজনীন আক্তার কণা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- জেছিস-এর নির্বাহী পরিচালক বদরুল ইসলাম। অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আরো বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কোন ভাবে রাজনীতিকরণ করা না হয়-সেদিকে সকলকে দৃষ্টি রাখতে হবে। কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সবার অংশগ্রহণে যাতে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়-সে ব্যবস্থা সকলকে করতে হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সারাদেশের বিভাগীয় শহরগুলোতে এ ধরণের গোলটেবিল বৈঠক হবে। এর মাধ্যমে প্রাপ্ত প্রস্তাবনা সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়া হবে।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed