জামিন পেলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। বৃহস্পতিবার দুপুরে জেলা জজকোর্টের অবকাশকালীন বেঞ্চে জামিন প্রার্থনা করেন তার আইনজীবীরা। শুনানী শেষে বিচারক সাইফুল ইসলাম জামিন আবেদন মঞ্জুর করেন।
সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট মফুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৬ নভেম্বর রাতে নগরীর মির্জাজাঙ্গাল থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করে দুদক। পরদিন মূখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করলে আদালত বিচারক সাইফুজ্জামান হিরো তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে সুব্রত চক্রবর্তীর পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট কিশোর কুমার কর, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট আবদুল খালিক, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী ও অ্যাডভোকেট ভানুলাল চক্রবর্তী।
দুদকের আইনজীবী মো. লুৎফুল কিবরিয়া শামীম জানান, সুব্রত চক্রবর্তী জুয়েল মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও অন্যান্য খাত থেকে আসা প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেন। দুদক তাঁকে নিজেদের কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব দেয়ার জন্য একাধিক নোটিশ দিলেও তিনি দুদককে অসহযোগিতা করায় তার বিরুদ্ধে চলতি বছরের ১ সেপ্টেম্বর দুদক আইনের ১৯ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট আঞ্চলিক অফিসের উপপরিচালক রেবা হালদার বাদি জুয়েলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
দুদক সূত্র জানায়, সব্রত চক্রবর্তী সিলেট মুক্তিযোদ্ধা সংসদের ৩ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা, সিলেট মুক্তিযোদ্ধা প্রকল্পের ১৪ লাখ টাকা, তথ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ১৩টি কম্পিউটার, মুক্তিযোদ্ধাদের সাহাযার্থে গত ২০০৭ সালে কোরবানির ঈদে সিলেট সিটি করপোরেশন থেকে ইজারা প্রদানকৃত কয়েদির মাঠের গরুর বাজার থেকে গরু, মহিষ ও ছাগল বিক্রির খাজনা বাবদ প্রাপ্ত খাজনার টাকাও আত্মসাৎ করেছেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed