Main Menu

চরমোনাই পীর সাহেব ৩দিনের সফরে সিলেট আসছেন বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ৩দিনের সফরে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেট আসছেন। সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে ৮, ৯ ও ১০ ডিসেম্বর ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
বৃহস্পতিবার বাদ আছর উদ্বোধনী বয়নের মাধ্যমে ওয়াজ মাহফিলে কার্যক্রম শুরু হবে। মাহফিলের ৩ দিন বাদ ফজর ও বাদ এশা বয়ান পেশ করবেন পীর সাহেব চরমোনাই। ৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে আলিয়া মাদরাসা মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হবে এবং বাদ এশা প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করবেন দারুল উলূম দেওবন্দ মাদরাসার মুহাদ্দিস মুফতী মুহাম্মদ আমীন পালনপুরী। ১০ ডিসেম্বর শনিবাব সকাল ১০টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠের ভিআইপি লাউঞ্চে এক উলামা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম। বয়ান পেশ করবেন মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, মাওলানা হাফিজ ইউনুস আহমদ খলীফা চরমোনাই, মাওলানা মুফতী ওমর ফারুক স›দ্বীপী, মুফতী সৈয়দ ইসহাক মোঃ আবুল খায়ের, মাওলানা আব্দুল কাদির, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা মুফতী মোঃ ইউসুফ, মাওলানা আনোয়ারুল হক চৌধুরী, মাওলানা আহমদ আলী, মাওলানা মুস্তফা কামাল সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ পেশ করবেন।
মাহফিল সফলের জন্য শহরের বিভিন্ন পয়েন্টে তোরণ নির্মাণ, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো, স্কুল, কলেজ, মাদরাসা প্রধান ও শিক্ষকদের সাথে মতবিনিময় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে দাওয়াতপত্র দেয়া হয়। মাহফিলের নিরাপত্তা রক্ষায় প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মীরা কাজ করবেন। মহিলাদের ওয়াজ শোনার জন্য পর্যাপ্ত বাথরুম অজুর ব্যাবস্থা সহ পর্দার সাথে মাঠের পূর্ব পাশে আলাদা প্যান্ডেলের ব্যাবস্থা রয়েছে। পুরুষদের জন্য মাঠে ওজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। দীর্ঘ এক মাস ধরে সিলেট মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা মাহফিল সফলে সকল প্রস্তুতি সম্পন করেছেন বলে জানিয়েছেন মুজাহিদ কমিটি সিলেট জেলা সাধারণ সম্পাদক আলহাজ¦ ইছহাক আহমদ। তিনি মাহফিল সফলের জন্য সিলেটের প্রশাসন, সাংবাদিক সহ সকল শ্রেণি-পেশার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed