সাতক্ষীরায় শিবিরের সাবেক সভাপতি জাহিদুলসহ আটক ২
সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও জিহাদী বইসহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার ভোরে শহরের ইটাগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, শহরের ইটাগাছা গ্রামের নূর ইসলামের ছেলে জেলা শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বকুল (৩৫) ও কলারোয়া উপজেলার মোচড়া গ্রামের সিরাজুল ঢালীর ছেলে বায়েজীদ ঢালী (২৬)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইটাগাছা এলাকা থেকে একটি আমেরিকান পিস্তল ও জিহাদী বইসহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বকুল ও বায়েজীদ ঢালীকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও রাষ্ট্রদ্রোহী আইনে মামলার প্রস্তুতি চলছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed