সিলেটে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের স্মারকলিপি ও মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সকল প্রাথমিক বিদ্যালয়ে অপেক্ষমান নিয়োগ বঞ্চিত প্যানেলভুক্ত শিক্ষকদের এক সাথে দ্রুত নিয়োগ প্রদানের দাবীতে শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ও বিভাগীয় উপ-পরিচালক বরাবরে স্মাবকলিপি প্রদান এবং নগরীতে মানববন্ধন পালন করেছেন সিলেট জেলা প্যানেল শিক্ষকবৃন্দ।
সিলেট জেলা প্যানেল শিক্ষকবৃন্দের উদ্যোগে বুধবার নগরীর তালতলাস্থ বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনের পূর্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ও বিভাগীয় উপ পরিচালক বরাবরে স্বারকলিপি প্রদান করেন বঞ্চিত শিক্ষকরা। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক অলিউর রহমান, প্যানেল শিক্ষকদের মধ্যে বিপ্লব নাগ, মনজিত সরকার, রাসেল আহম্মদ, মনিকা রাণী বণিক, রজত রায়, সঞ্চিতা দেবনাথ, বিলকিস বেগম, রাতুল তালুকদার, পাপলু পাল, কামরুন নাহার, মোঃ আব্দুল বাছিত প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed