রাজনগরে পিকআপভ্যানের চাপায় কলেজছাত্রী নিহত
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে পিকআপভ্যান চাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের কর্নিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি রাণী দেব উপজেলার কলাগাঁও গ্রামের মঞ্জু দেবের মেয়ে ও রাজনগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তিনি অর্ধবাষির্ক পরীক্ষাশেষে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে ইতি সিএনজিচালিত অটোরিকশা যোগে তার বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান সিএনজিকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান এবং পিকআপটি তাকে চাপা দিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা পিকআপ চালককে আটক করেছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed