দেশের কল্যাণেই খালেদা জিয়ার প্রস্তাবনা : আমির খসরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনকে গণতন্ত্রের বাহন উলেখ বলেছেন- জনগণের প্রত্যাশার কথা চিন্তা করে সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে দেশ ও জাতির কাছে স্বচ্ছ প্রস্তাবনা তুলে ধরেছিলেন। এর উদ্দেশ্য ছিল দেশে সাংঘর্ষিক রাজনীতির যে সংস্কৃতি চালু আছে তা থেকে বের হয়ে আলোচনা ও সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করা।
তিনি আরোও বলেন- ‘জনতার প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার প্রস্তাবনাটির উল্লেখিত দিক হচ্ছে- বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রপতি, নির্বাচন কমিশনের প্রধান নিয়োগ করতে পারবেন। কিন্তু এই নিয়োগ কোন পদ্ধতির মাধ্যমে হবে সেটা বাংলাদেশের সংবিধানে নেই। এ সমস্যাটির সমাধান রয়েছে খালেদার প্রস্তাবনায়। কোন পদ্ধতির মাধ্যমে নির্বাচন কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হবে ও তাদের যোগ্যতা কি হবে তা পরিষ্কারভাবে বলা হয়েছে।’
নির্বাচন কমিশন নিয়ে বাংলাদেশের সংবিধানে যে বিষয়গুলো অনুপস্থিত রয়েছে তাও খালেদা জিয়ার প্রস্তাবনায় উঠে এসেছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন- সংবিধানে উল্লেখ আছে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ দেবেন। কিন্তু এই নিয়োগ কোন পদ্ধতিতে ও তাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা কি হবে তা সংবিধানে উলেখ নেই। খালেদা জিয়া তার প্রস্তাবনায় কোন স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে তা তুলে ধরেছেন।
তিনি রোববার বিকেল ৩টায় সিলেট নগরীর দরগাগেইটস্থ শহীদ সুলেমান হলে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালীকরণ নিয়ে বিএনপি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এ কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সাংবাদিক ইকবাল সিদ্দিকী, ডিএনএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক শামিমুর রহমান শামীম, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাহ নেওয়াজ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি নেতা আজমল বখত সাদেক, ,মঈন উদ্দিন সুহেল, আ্যড. নোমান মাহমুদ, কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, রেজাউল হাসান কয়েস লোদী আহমেদুস সামাদ, বদরুনুর সায়েক, মাহবুব চৌধুরী, কাউন্সিলর তৌফিকুল হাদি, আব্দুল জব্বার তুতু, মুকুল মোর্শেদ, হাবিবুর রহমান শেলু, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খসরু, আতিকুর রহমান সাবু, আফজাল উদ্দিন, ডা. আশরাফ আলী, অ্যাড. শাহ আশরাফুল ইসলাম, অ্যাড. আশিক উদ্দিন মাসুক, অ্যাড. মুমিনুল ইসলাম মুমিন, আব্দুর রহিম, রেজাউল করিম আলো প্রমুখ। অনুষ্টানের স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা লুৎফুর রহমান লিলু।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজRead More



Comments are Closed