বিশ্বনাথে ব্যাটারী চালিত অটোরিক্সা চালুর দাবিতে মানববন্ধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ব্যাটারী চারিত অটোরিক্সা চালু রাখার দাবিতে রোববার দুপুরে উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর মানববন্ধন কর্মসূচী পালন করেন ব্যাটারী চালিত অটোরিক্সা সমিতির মালিক-শ্রমিকবৃন্দ।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭দিনের মধ্যে যদি দাবি মানা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
বিশ্বনাথ উত্তর পাড় ব্যাটারী চারিত অটোরিক্সা মালিক ও শ্রমিক সমিতির সভাপতি চেরাগ আলীর সভাপতিত্বে এবং উপদেষ্টা এনামুল হক শফিক’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির দক্ষিণ পাড় শাখার সভাপতি মোস্তাক আহমদ খান, সহ-সভাপতি শহিদ মিয়া, সাধারণ সম্পাদক পংকি মিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উত্তরপাড় শাখার সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, শ্রমিক নেতা শরিফ উদ্দিন, সমিতির কলেজ রোড শাখার সহ-সভাপতি ইলিয়াছ আলী, সিংগেকাছ শাখার সভাপতি আব্দুর রহমান, বাগিছা বাজার শাখার সভাপতি ছমির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামিম আহমদ, কমিশনার জয়নাল মিয়া, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আরশ আলী, কমিশনার তশিল খান, ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, হান্নান মিয়া প্রমুখ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed