Main Menu

মায়ানমারে গনহত্যার প্রতিবাদে সিলেটে আইনজীবীদের মানববন্ধন


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দের উদ্যোগে মায়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাসী কর্তৃক নির্বাচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রবিবার বেলা ২টায় নগরীর জেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উক্ত মানববন্ধনে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব এ.কে.এম. শমিউল আলম এডভোকেট এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের এর পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জনাব এডভোকেট শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), লাইব্রেরী সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম (জাহাঙ্গীর), সহ-সম্পাদক আহমদ ওবায়দুর রহমান (ফাহমি) ও মোঃ জয়নুল হোসেন রুবেল, সিনিয়র আইনজীবীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আব্দুল মান্নান চৌধুরী, ফখরুদ্দিন আহমদ, এম.এ. হাসান আব্দুল­াহ, মোঃ আখতার হোসেন খান, মোঃ রাজ উদ্দিন, মোঃ আজিজুর রহমান, মোহাম্মদ লালা, এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী (মিন্টু), মোঃ আব্দুল কুদ্দুছ, মোঃ আলিম উদ্দিন, মোঃ ফজলুল হক সেলিম, মোস্তফা দিলওয়ার আল-আজহার, এহসানুল মাহবুব ফেরদৌসী (জুবায়ের), ঝরণা বেগম, মোঃ আল আসলাম মুমিন, মনববন্ধনে আরোও উপস্থিত ছিলেন, এডভোকেট সৈয়দ মর্তুজা আলী, চৌধুরী আতাউর রহমান আজাদ, গোলাম রাজ্জাক চৌধুরী (জুবের), হোসেন আহমদ, মোঃ আতিকুর রহমান শাবু, মোহাম্মদ আকমল খান, মোঃ সফিকুল ইসলাম, মোঃ ফজলুল হক, মোহাম্মদ সাইদুর রহমান ও মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে বলেন মায়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাসী কর্তৃক মুসলিম রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। তিনি আরোও বলেন এমন নির্যাতন পৃথিবীর আর কোথাও দেখা যায় নাই। অনতিবিলম্বে জাতি সংঘ সহ আন্তর্জাতিক সকল মহলের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান। প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট সকলকে রোহিঙ্গা মুলসমানদের সাহায্য সহযোগিতা করার জন্য আবেদন করেন।

Share





Related News

Comments are Closed