জৈন্তাপুরে গনধর্ষনের ২০দিনেও মামলা নেয়নি পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে গনধর্ষনের ২০দিনেও মামলা নেয়নি থানা পুলিশ। এ ব্যপারে সিলেটের পুলিশ সুপারের কাছে আবেদন করেও কোন প্রতিকার পাননি ওই নির্যাতিতা। রোববার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
অভিযোগে প্রকাশ, জৈন্তাপুর উপজেলার হর্ণি ময়না টিলার স্বামী পরিত্যক্তা এক মহিলাকে প্রসুতির সাহায্যের কথা বলে গত ১৩ নভেম্বর গভীর রাতে বের করে নেয় একই এলাকার ময়নাটিলার কালা মিয়ার পুত্র কন্টাই মিয়া। রাস্তায় নিয়ে কন্টাই মিয়া, তার সহযোগী আবুবকর ও আলিম উদ্দিন তার মূখ বেঁধে বাঁশ ঝাড়ের আড়ালে ফেলে রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরদিন নিযাতিতা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের জানান। তারা তাকে আইনের আশ্রয় নিতে বললে তিনি জৈন্তাপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। চিকিৎসা শেষে থানায় গেলেও নিয়াতিতার মামলা নেয়নি পুলিশ। থানার ওসি মামলা নিতে পারবেন না বলে তাকে সাফ জানিয়ে দেন। পরে নির্যাতিতা ওই মহিলা গত ২৯ নভেম্বর সিলেটের পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেন। কিন্তু অদ্যাবধি তার আবেদন আমলে নেয়া হয়নি। ফলে নির্যাতিতা বিচারবঞ্চিত হতে চলেছেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে নির্যাতিতা এ ব্যাপারে দ্রুততর পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed