সিলেটে নকল নবিসদের কর্মবিরতি পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিসদের চাকুরী স্থায়ী করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুস্টিত হয়েছে।
রোববার বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সিলেট বিভাগ-এর উদ্যোগে নগরীর তালতলাস্থ জেলা সাব রেজিষ্ট্রারী অফিস প্রাঙ্গনে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি শ্রী তপন কান্তি দে। নকল নবিস সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী আতিকুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক বাবর মিয়া, সাংগঠনিক সম্পাদক নিজাম আল দ্বিন, অর্থ সম্পাদক জুনেদ আহমদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয় প্রকাশ দে, আব্দুল মালিক, পাবন ঘোষ, কামাল আহমদ, আতাউর রহমান, বেলাল আহমদ মুরাদ, আনহার আলী, মামুন আহমদ, মুতাহার হোসেন, সুগ্রীবদে, অজয় দে, শুভ্রত দত্ত, সঞ্জুলাল ধর, নুর আলম, মুশারফ হোসেন, খায়রুল ইসলাম, নুরুজ্জামান জাহেদ, এস এম নোমান, রাশেদ আহমদ, তরুন শর্মা, মুহিত খান, মহিলা সম্পাদিকা পূনিমা রানি দত্ত, সাথি রানি দাশ, রুকসানা খানম, রাবেয়া খান, পারভিন আক্তার, গোয়াইন ঘাটের সভাপতি এবাদুর রহমান, দক্ষিণ সুরমার খালেদ আহমদ, বালাগঞ্জের দেবাশীষ দাস প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ ভুমি রেজিস্ট্রেশন বিভাগের নকলনবীশগণ জনগণের সেবক হিসেবে কাজ করেন। তারা দীর্ঘ দিন থেকে অক্লান্ত পরিশ্রম ও যতেœর সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে। কিন্তু এত পরিশ্রম করার পরও তাদেরকে সঠিক ভাবে মুল্যায়ন করা হয় না। বাংলাদেশ সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয়ের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ন ভুমিকা রয়েছে। তাদেরকে অনেক দিন ধরে চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসতে হচ্ছে। জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ঘোষণা দিয়ে ছিলেন নকল নবিস দের চাকুরী স্থায়ী করা হবে। কিন্তু আজ পর্যন্ত এক্সট্রা মোহরার নকল নবিসদের চাকুরী স্থায়ী করন করা হয়নি। তাই নকল নবিস দের দবি ও বঙ্গবন্ধুর প্রতিশ্র“তি বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। পাশাপাশি নকল নবিসদের গত ১৪ মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য সকরারের প্রতি অনুরোধ জানান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed