মায়ানমারে গনহত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে নির্বিচারে মুসলমানদের হত্যার প্রতিবাদে সিলেট সদর উপজেলার ৭নং মোগল গাঁও ইউনিয়নের ১ও ২নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসীর উদ্যোগে শনিবার স্থানীয় করিমগঞ্জ বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মায়ানমারে নির্বিচারে নারী, শিশু সহ মুসলমানদের হত্যা, নির্যাতন করা হচ্ছে। অনতিবিলম্বে হত্যা, নির্যাতন বন্ধ করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। মায়ানমারে নির্যাতিত মানুষেরা যাতে বাংলাদেশে প্রবেশ ও তাদেরকে সাময়িক ভাবে হলেও স্থান দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর আহবান জানান। ১৬ কোটি মানুষ যদি বাঁচতে পারে তাহলে মায়ানমারের নির্যাতিত মুসলমানরাও বাচতে পারবে। প্রতিবেশী মুসলামান রাষ্ট্র হিসেবে তাদেরকে আশ্রয় দেওয়া আমাদের সরকারের নৈতিক দায়িত্ব।
৭নং মোগল গাও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন মেম্বার এর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদল নেতা জাকির হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির সুলতান খান, সদর উপজেলা আনজুমানে আল ইসলাহর সদর উপজেলার সভাপতি মাওলানা আজিজুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন রশিদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোরাদ হোসেন, সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট মুরব্বি মখলিছ আলী। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন যুবদল নেতা শহিদ আহমদ, সামছুল হোসেন, ছুরাব আলী, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, মহানগর ছাত্রদলের সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সহ-সম্পাদক এম এ দিলোয়ার, যুবদল নেতা এটিএম ফয়েজ, করিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নুউদ্দিন, যুব নেতা আঙ্গুর আলম, বাবুল আহমদ, মানববাধিকার কর্মী আবদাল হোসেন নাহিদ, সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাছুম আহমদ, আব্দুল হাকিম, উত্তর সুরমা ইসলামিক একাডেমির প্রিন্সিপাল আবুল লেইছ, যুবনেতা শামীম আহমদ, জামাল আহমদ, ইছমত খান, ছাত্রনেতা সালমান আহমদ, এসএম মনসুর, সাজন আহমদ, দুলাল আহমদ, আল আমীন, শাহজালাল ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি সাইফুদ্দিন, সদস্য আব্দুল লতিফ, সালেহ আহমদ, আল আমীন, সুমন আহমদ, জাহেদ আহমদ, সাদিক আহমদ প্রমুখ। এছাড়াও মানবন্ধনে অংশ গ্রহন করে সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দশ গ্রাম উচ্চ বিদ্যালয়, উত্তর সুরমা ইসলামিয়া একাডেমিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ছাত্র যুব ফেডারেশনের মানববন্ধন
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শনিবার বার্মার রোহিঙ্গায় বর্বরোচিত কায়দায় মুসলিম নিধন, অগ্নিসংযোগ সহ অমানবিক অত্যাচার বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে বক্তারা অবিলম্বে মুসলিম নিধন বন্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জোর দাবী জানান। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গার মুসলমানদেরকে সহায়তার দাবী জানান।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্র নেতা দেলোয়ার হোসেন শিকদার, ফেডারেশনের প্রেসিডিয়াম সংসদ সদস্য ও সাবেক নির্বাহী সংসদীয় কমিটির সভাপতি নূর মোহাম্মদ খান তাইফুর, প্রেসিডিয়াম সংসদ সদস্য মোঃ জাবেদ হক, নির্বাহী সংসদীয় কমিটির সভাপতি খালেদ হোসেন রুমেল, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, আশফাক আহমদ, খাইরুল ইসলাম মুন্না, ব্যবসায়ী সাইদুল ইসলাম, আশরাফুজ্জামান প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed