বরমচালে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্দার করেছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমচালে চা বাগানের চাম্পারতল এলাকায় গৃহবধু মনি রবিদাস (২০) নামে এক চা শ্রমিকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। গৃহবধু মনি রবিদাস বরমচাল চা বাগানের শ্রমিক রাজু রবি দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বরমচাল চা বাগানের চা শ্রমিক রাজু রাবি দাস বাগানে কাজে ছিলেন। এ সময় বাড়িতে থাকা তাঁর স্ত্রী মনি রবিদাস সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার এসআই মাসুদ করিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed