রামপালে বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত সম্পন্নের চেষ্টা চলছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শাবি প্রতিনিধি: জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত হওয়ায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে পরিবেশের তেমন কোন ক্ষতি হবে না। তিনি বলেন, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের চেষ্টা চলছে।
শনিবার দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের যুগ পূর্তি উপলক্ষে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কোর প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার প্রতিবেদনের জবাব দিয়েছে। পদ্মা সেতুর কাজ শেষ হলে বিদ্যুতের চাহিদা পাঁচ হাজার মেগওয়াটে পৌঁছাবে, সেই লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে আরো প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
শাবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ভূতত্ত্ববিদ অধ্যাপক ড. বদরুল ইমাম, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ^াস, ড. এ.এম.এম মোকাদ্দাস, ড. ফরহাদ হাওলাদার ও ড. শফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল দশটায় আনন্দ র্যালীর মধ্যদিয়ে দুই দিনব্যাপী যুগপূর্তি উৎসব শুরু হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তনিমা তাসনীম রহমান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed