জগন্নাথপুরে নৌকাডুবিতে স্কুল ছাত্রীর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দাওরাই আলুকালি নদীতে নৌকাডুবিতে এক স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ৯ ঘন্টা পর শনিবার সন্ধ্যা ৬টায় তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষকসহ ১৫ জন শিক্ষার্থী । তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
উদ্ধার অভিযানে অংশ নেয়া জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অখিল কুমার বলেন, দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ধ্যা ৬ টার দিকে নদীর মধ্যস্থান থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজারের নিকটবর্তী আলুকালি খেয়াঘাট থেকে সকাল ৯টার দিকে স্থানীয় স্কুলে যাওয়ার পথে ৩০/৪০ শিক্ষার্থী খেয়া নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় হঠাৎ বোঝাইকৃত নৌকাটি নদীর মাঝ পথে ডুবে যায়। এ ঘটনায় দাওরাই গ্রামে শাহ আলতা মিয়ার মেয়ে শাহ সুমি বেগম নিখোঁজ হয়। সে ষড়পল্লী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী। খবর পেয়ে পুলিশ, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিলেট থেকে আসা একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।
গ্রামের যুবক আমির খান ছাব্বির জানান, বার্ষিক পরীক্ষায় অংশ নিতে গ্রামের শিক্ষার্থীরা খেয়া নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় হঠাৎ করে নৌকাটি ডুবে মেয়েটি মারা গেছে। রাতে মেয়েটির লাশ দাফন করা হবে।
স্থানীয় যুবক দিলদার মিয়া জানান, সকালে স্কুলের ৩০/৪০ জন শিক্ষার্থী খেয়া নৌকা নিয়ে নদী পারাপারের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষকসহ ১৫/২০ শিক্ষার্থী আহত হয়েছে।
নিহত স্কুল ছাত্রীর চাচাতো ভাই আবুল হোসেন জানান, পরীক্ষায় অংশ নিতে সকালে সুমি বেগম তার মাকে সালাম করে বাড়ি থেকে বের হয়ে পরীক্ষায় সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনায় সে মারা গেছে। তার অকাল মৃত্যুতে পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানী জানান, নিখোঁজের ১০ ঘন্টা পর মেয়েটির মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাছুম বিল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed