Main Menu

সিলেটে ২ লাখ টাকার মাদক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট সীমান্তে বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের মাদকের চালান আটক করেছে।
৫ বিজিবির সিলেট-এর কালাইরাগ বিওপির একটি টহলদল শনিবার ভোরে ধলাই নদীর সীমান্তবর্তী এলাকা থেকে ৮৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ১১৭ বোতল ভারতীয় বিয়ার-এর চালান আটক করে।
আরেকটি টহলদল ওইদিন সকালে গোয়াইনঘাট সীমান্তের বিছনাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ২শ’ প্যাকেট ভারতীয় কিং সিগারেট জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বরাবরের মত চোরাচালানীরা পালিয়ে যায়। আটক চালানের মূল্য প্রায় ২ লাখ টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।
৫ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক এ এস এম লুৎফুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed