ঠাকুরগাঁও মুক্ত দিবস পালিত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ইউনিট, উদীচী শিল্পীগোষ্ঠী ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংঠন দিনটি পালনে নানা কর্মসূচি পালন করেছে।
সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক পৌর মেয়র আকবর হোসেন।
এসময় বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর, উদীচীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।
পরে সেখান থেকে মুক্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
এ ছাড়াও বিকেলে শহীদ মিনারে মুক্ত নাটক ও কবিতা আবৃত্তি, সন্ধ্যায় উদীচী জেলা সংসদ গণসংগীত পরিবেশন করবে। সন্ধ্যায় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed