Main Menu

সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের তীরের সাথে ঝুলানো অবস্থায় শনিবার সকালে স্বামী গিয়াস উদ্দিন (৪০) এবং মেঝে থেকে তার স্ত্রী জেসমিন বেগম (৩২)-এর লাশ উদ্ধার করা হয়েছে। এই দম্পতির ৪টি সন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে বিপুল সংখ্যক উৎসুক মানুষ সেখানে ভিড় করেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, নিহত গিয়াস উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। এ কারণে এ ঘটনা ঘটেছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে।
খবর পেয়ে জালালাবাদ থানার ইন্সপেক্টর(তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ সকালে ঘটনাস্থলে যায়। তারা লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরী করে এবং ময়না তদন্তের জন্য লাশ দুটি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
খবর পেয়ে গ্রামের বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেছেন বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed