শমশেরনগর মুক্ত দিবস আজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ৪৫ বছর আগে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের পাক শত্রুু দের প্রতিহত করে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মুক্ত করেছিল। আজ শনিবার (৩ ডিসেম্বর) শমশেরনগর মুক্ত দিবস।
১৯৭১ মুক্তিযুদ্ধ শুরুর মুহূর্তে ২৮ মার্চ সর্ব প্রথম মুক্তিযোদ্ধারা একজন ক্যাপ্টেনসহ ৯জন পাক সেনাকে হত্যা করেছিল শমশেরনগরে। এরপর দীর্ঘ নয় মাস পাক সেনারা শমশেরনগরে শক্ত ঘাটি স্থাপন করে নারকীয়ভাবে নির্যাতন পরিচালনা করে অসংখ্য মানুষ হত্যা করেছিল স্থানীয় বিমান বন্দরের রানওয়ের বধ্যভূমিতে। এখানে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল সংঘর্ষ হয়েছিল। অবশেষে মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় ঠিকে থাকতে না পেরে পাকা সেনারা ৩ ডিসেম্বর শমমেরনগর ছেড়ে মৌলভীবাজার জেলা সদরের দিকে পিছু হটেছিল। শমশেরনগর সাহিত্যাঙ্গন গত বছর ৩ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্ত দিবসে ইতিহাসের তথ্যানুসন্ধানে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। আজ শনিবার বিকাল তিনটায় শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে মুক্ত দিবসের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed