বিশ্বনাথে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে একই রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের লন্ডন প্রবাসী মাহমদ আলী ও একই গ্রামের কাতার প্রবাসী মখলিছ আলীর বাড়িতে এই ডাকাতি সংগঠিত হয়। এসময় ডাকাতদল প্রবাসীদের ঘরে থাকা স্বর্ণালকার ও নগদ টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল একই সময়ে হানা দেয় কাতার প্রবাসী মখলিছ আলী ও পার্শ্ববর্তী লন্ডন প্রবাসী মাহমদ আলীর বাড়িতে। ডাকাতদল বাড়ির কলাপসেবুল গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুঠ করে নিয়ে যায়।
প্রবাসী মখলিছ আলীর ছেলে ছাব্বির আহমদ জানান, ডাকাতদল তার ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকা, আমেরিকান ২০ ডলার, ১১টি মোবাইল সেট, ২টি ডিজিটাল ক্যামেরা ও কাপড় চোপড় লুঠ করে নিয়ে যায়।
প্রবাসী মাহমুদ আলীর ভাই আহমদ আলী জানান, ডাকাতদল তার ঘরে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও ৬টি মোবাইল সেট লুঠ করে নিয়ে যায়।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed