কেন পরকীয়ায় জড়ায়?
বৈশাখী নিউজ ডেস্ক : সেই প্রাচীন জমানা থেকে শুরু করে আধুনিককাল; সবসময়ই পরকীয়া ছিল, প্রকাশ্যে কিংবা গোপনে। একজনের সাথে বিয়ে, প্রেম বা ভালোবাসার সম্পর্ক থাকার পরও কেন পরকীয়া করে মানুষ? এটা গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই আগ্রহের বিষয়। মানুষ কেন পরকীয়াতে জড়ায় এ নিয়ে বলতে গিয়ে লাইফ কোচ র্যামন লাম্বা বলেন, ‘বিয়েবহির্ভূত সম্পর্ককে বিভিন্নজন বিভিন্নভাবে দেখে থাকে। কেউ এর মাধ্যমে এই নিশ্চয়তা পেতে চায় তারা এখনো আকাঙ্খিত। কেউ কেউ বিরক্তি বা চাপ কমাতে পরকীয়ায় জড়ান।’
সব মিলিয়ে পাঁচ ধরণের পরকীয়ার প্রসঙ্গ এনেছে টাইমস অব ইন্ডিয়া।
এক: লালসার পরকীয়া
বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। দুজন পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে কেবল যৌনলিপ্সা মেটানোর জন্য। তারা তাদের বৈধ সঙ্গীদের ছাড়তে চান না সেটা আর্থিক, সামাজিক বা পারিবারিক কারণ যাই হোক না কেন। কিন্তু পরকীয়ার সম্পর্কটাও উপভোগ করেন। এমনটাই দেখা যায় অনেক পরকীয়ার ক্ষেত্রে। তবে এখানে যেহেতু শুধু যৌনলিপ্সার বিষয়টিই জড়িত এজন্য সম্পর্কটি টেকসই না হওয়ার সম্ভাবনাই বেশি।
দুই: আবেগের পরকীয়া
তাদের মধ্যে সরাসরি শারীরিক সম্পর্ক নেই। কিন্তু তাদের আবেগের জায়গাটা এমন জীবনের সবকিছুই একে অন্যের সাথে শেয়ার করেন। একেবারে অন্তরঙ্গ বিষয় থেকে শুরু করে তেল-নুন-কড়াইয়ের মতো বিষয়গুলো তাদের মধ্যে শেয়ার হয়ে থাকে। সরাসরি শারীরিক সম্পর্ক না থাকলেও একে অন্যকে মন থেকে কামনা করেন। কিন্তু দুজনেই হয়তো বিবাহিত বা অন্য সম্পর্কে জড়িত। এটা তাই আবেগের পরকীয়া।
তিন: প্রতিশোধপরায়ণতা
আপনার বর্তমান সঙ্গীকে ভালো লাগছে না বা সে এমন বিশ্বস্ততা হানিকর কাজ করেছে যার কারণে আপনি প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছেন। আপনি অন্য কারো সাথে সম্পর্ক করে প্রতিশোধ নিতে চাইলেন। তখন অন্য কারো সাথে দ্রুত পরকীয়ায় জড়িত হয়ে পড়লেন। রিলেশনশিপ এক্সপার্ট মধু কটিয়ার মতে, ‘নব্বই শতাংশ পরকীয়াই বর্তমান সঙ্গীর প্রতি তিক্ততা থেকে শুরু হয়।’
কোনো কারণে চলমান সম্পর্কে হয়তো টানাপোড়েন শুরু হলো, এরপর সেটা তিক্ততায় গড়ালো তখন সঙ্গীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য পরকীয়ায় জড়িত হয়ে পড়লেন।
চার: কাল্পনিক সম্পর্ক
মানুষ বাস্তব দুনিয়ার মতো কল্পনার জগতেও সম্পর্ক তৈরি করতে পারে। ধরুন কোনো পুরুষ একটি নারীর সাথে বিয়ে বা সামাজিক সম্পর্কে জড়িত কিন্তু সে মনে মনে কামনা করে সিনেমার কোন নায়িকাকে। এরকম ক্ষেত্রে অনেককেই দেখা গেছে কল্পনার জগতে সেই নায়িকার সাথে কথা বলে, প্রেম, মান-অভিমান চালিয়ে যায়। আবার ভৌগোলিক দূরত্বের কারণে কারো সাথে সরাসরি দেখা করা সম্ভব না হলেও মানসিকভাবে একজনের প্রতি অপরজন গভীর প্রেম অনুভব করতে পারে। এটা দ্বিপাক্ষিক না হয়ে একপাক্ষিকও হতে পারে।
পাঁচ: দেহ ও মনের সম্পর্ক
এটা হচ্ছে পরকীয়ার মধ্যে সবচেয়ে তীব্র মাত্রার সম্পর্ক। দুজন দুজনকে দেহ ও মন দিয়ে ভালোবাসে ও কামনা করে। অন্য সম্পর্ক সেখানে গৌন হয়ে দেখা দেয়। এরকম ক্ষেত্রেই দেখা যায় বিয়ে বা পূর্বের সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক গড়তে। এই ধরনের সম্পর্কগুলো বিবাহ বিচ্ছেদ বা নতুন বিয়ে গড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখে থাকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed