Main Menu

বিশ্বনাথে বনবিভাগের চারা কর্তন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে বন বিভাগের ১৫০টি গাছের চারা ভেঙ্গে ও উপড়ে ফেলা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামের মোড় হতে দেওকলস উত্তরপাড়া রফিক মিয়ার বাড়ির সামন পর্যন্ত ৫ থেকে ৬ ফুট লম্বা বিভিন্ন জাতের ১৫০টি গাছের চারা ভেঙ্গে ও উপড়ে ফেলা হয়।
রোববার খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল হাসান পাঠান ঘটনা স্থলে যান। সেখানে উপস্থিত জনসাধারণের মাধ্যমে জানতে পারেন দেওকলস উত্তরপাড়া গ্রামের মৃত তোতা মিয়া’র পুত্র জিলু মিয়া (৪০) ও তার ভাই ছুরক মিয়া (২৬) ওই গাছের চারাগুলো ভেঙ্গে এবং উপড়ে ফেলে দেয়। এ ঘটনায় রোববার বিকেলে বন কর্মকর্তা নিজে বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বাগিচাবাজার হতে রাখালগঞ্জবাজার (এলজিইডি) সড়কের পার্শ্বে ৬কিলোমিটার পর্যন্ত ৬ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও সিলেট-২আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। তার নির্দেশে চলতি বছরের জুন মাসে উপজেলা বন বিভাগের অর্থায়নে ৬ হাজার গাছের চারা রোপন করা হয়। এতে নিম, অর্জুন, আকাশমনি, মেহগণি, রেন্ট্রি, জাম, কদম ও ঝারুল ওষুধি ও ফলজ’সহ বিভিন্ন জাতের চারা রয়েছে। কিন্তু গাছ রোপনের পর থেকেই বিভিন্ন সময়ে দুস্কৃতকারিরা গাছের চারাগুলো ভেঙ্গে ও উপড়ে ফেলা হচ্ছে।

Share





Related News

Comments are Closed