Main Menu

ছাতকে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতির মৃত্যু

ছাতক প্রতিনিধি: ছাতকে সড়ক দুর্ঘটনায় দাদী-নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। নিহতরা হলেন-উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গিচর গ্রামের সমছু মিয়ার পুত্র নাজিম উদ্দিন (১০) ও তার দাদী কাচামালা বেগম (৬৫)। শুক্রবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা গ্রামের এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর শুনে শুক্রবার সকালে দু’ সহোদরকে সাথে নিয়ে দাদী কাচামালা বেগম ও মা আয়শা বেগম পাগলা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্টে পাগলা গামী গাড়ির অপেক্ষা করছিলেন তারা। এ সময় সুনামগঞ্জ অভিমুখী দ্রুতগতির কাভার্ড ভ্যান (নং-সিলেট ন ১১-০০৪০) তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাতি নাজিম উদ্দিন এবং কৈতক হাসপাতালে নেয়ার পথে দাদী কাচামালা বেগমের মৃত্যু হয়।
নাজিম উদ্দিনের ছোট ভাই আহত জসিম উদ্দিন(৪) ও তার মা আয়শা বেগমকে (৩২)আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ঘাতক গাড়ি ও চালক জকিগঞ্জ উপজেলার চুলাদাতানী গ্রামের আব্দুল করিমের পুত্র পারভেজ আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই নুর মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক চালক ও গাড়িটিকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

Share





Related News

Comments are Closed