পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক : পাবনার ঈশ্বরদী উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চার ‘ডাকাতের’ মৃত্যু হয়েছে; গুলিবিদ্ধ হয়েছে আরও চারজন। উপজেলার জয়নগরের বাদশা রাইস এজেন্সিতে শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে ডাকাতির চেষ্টা হয় বলে জানান র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রাণী দাশ। র্যাব তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
র্যাব কর্মকর্তা বীণা রাণী সাংবাদিকদের বলেন, জয়নগরের ওয়াপদা গেইটে বাদশা রাইস এজেন্সিতে দুটি ট্রাকে করে চাল ডাকাতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের টহলদল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি করে। “আরেকদল ডাকাত একটা ট্রাকে করে পালানোর চেষ্টা করে। র্যাব ধাওয়া করলে তারা বরইপাড়া গ্রামে চলে যায়। সেখানে বন্দুকযুদ্ধে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।”
এছাড়া দুপুর দেড়টার দিকে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান পাবনা সদর থানার এসআই অরবিন্দু পাল। এ ঘটনায় আহত আরও পাঁচ ডাকাতকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তা বীণা রাণী।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed