জামালগঞ্জে নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী অপহরণ
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। অপহরণের ঘটনায় মঙ্গলবার রাতে থানায় অপহ্নতার পিতা বাদী হয়ে দু’জনের কিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার জামালগঞ্জে নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অভিযুক্ত চাঁনপুর কদমতলী গ্রামের সুবোধ করের বখাটে ছেলে সুশান্ত কর তার অপর এক সহযোগীর সহযোগীতায় সড়ক থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বুধবার পর্যন্ত অপহ্নতাকে উদ্ধার করতে না পারায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
সংখ্যালূঘু পরিবারের দুই বখাটে কর্তৃক মুসলিম পরিবারের ১৫ বছরের কিশোরী ও স্কুল ছাত্রী অপহরণ ইস্যু তৈরী করে এলাকায় একটি বড় ধরণের সংঘাত সৃষ্টির পায়তারাও চালাচ্ছে একটি মহল ।
জামালগঞ্জ থানার ওসি মো: আতিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed