নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান
বৈশাখী নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মেয়র পদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, “স্থানীয় নেতৃবন্দের সাথে আলোচনা করে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি তথা ধানের শীষের প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।” নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াতকে এ নির্বাচনে লড়তে হবে বর্তমান মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে।
আগামী ২২ ডিসেম্বর ভোট হবে রাজধানীর লাগোয়া এই সিটি করপোরেশনে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের পক্ষে মামলা লড়ার কারণে গত দুই বছরে পরিচিতি পেয়েছেন।
বর্তমান মেয়র আইভী ২০১১ সালের নির্বাচনে স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতার বিরোধিতার মধ্যে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে তিনি হারিয়েছিলেন দলের আরেক প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমানকে। গত শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ড আইভীকে আবারও মেয়র পদে মনোনয়ন দেয়।
গত নির্বাচনে মেয়র পদে তৈমুর আলম খন্দকারকে বিএনপি সমর্থন দিলেও ভোটের আগের রাতে তাকে সরে দাঁড়াতে বলা হয়। দলের ওই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে মনোকষ্টের কথা বলেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর। এবারের নির্বাচনেও বিএনপি তাকে প্রার্থী করার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু গতবারের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে অনিহা প্রকাশ করেন তৈমুর।
মনোনয়ন চূড়ান্ত করার আগে সোমবার রাতে মনোনয়নপ্রত্যাশী এবং নারায়ণগঞ্জের নগর-জেলা-থানা-ওয়ার্ড নেতাদের সঙ্গে বসে তাদের মতামত শোনেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে কার্যালয়ে ওই বৈঠকে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মুনির, সহসভাপতি সাখাওয়াত হোসেন খান, সাবেক সাংসদ আবুল কালাম, আতাউর রহমান আঙ্গুর, মহানগর সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি অধ্যাপক মামনুর রশীদ উপস্থিত ছিলেন। রাতের ওই বৈঠকের পর শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত দেয়, মঙ্গলবার তা সংবাদ সম্মেলনে প্রকাশ করেন রুহুল কবির রিজভী।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed