Main Menu

সিকৃবি ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর : আসন প্রতি লড়ছে ৩১ জন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মান ২০১৬-১৭ শিক্ষাবশষর্ষে ভর্তি পরীক্ষা আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। এ বছর ৩৭৪টি আসনের জন্য আবেদন করেছে ১১৪৯৬ জন প্রার্থী । আসন প্রতি লড়বে প্রায় ৩১ জন। সোমবার সন্ধ্যায় ভর্তি পরীক্ষা কমিটি-২০১৭ এর আহবায়ক প্রফেসর ডঃ এ এফ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আসন বিন্যাস প্রকাশিত হয়।
আসন বিন্যাস অনুযায়ী ১০০০১ থেকে ১১৮২৫ ক্যা¤পাস, ১১৮২৬ থেকে ১৩০২৫ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ , ১৩০২৬ থেকে ১৪১২৫ সিলেট মডেল স্কুল এন্ড কলেজ, ১৪১২৬ থেকে ১৪৬২৫ সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ১৪৬২৬ থেকে ১৬৬২৫ এমসি কলেজ, ১৬৬২৬ থেকে ১৭৮২৫ সিলেট সরকারী কলেজ, ১৭৮২৬ থেকে ১৯২১৫ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, ১৯২১৬ থেকে ২০৪০১ সিলেট সরকারী মহিলা কলেজ, ২০৪০২ থেকে ২১৪৯৬ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
ভর্তি পরীক্ষা আগামী ২৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ নভেম্ভর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নামানো যাবে। ৩৭৪ টি আসনের মধ্যে রয়েছে ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্স অনুষদে ৮৮টি আসন, কৃষি অনুষদে ৭৭ আসন, মাৎস্য বিজ্ঞান অনুষদে ৬৬ আসন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৫৫ টি আসন, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে ৫৫ টি আসন এবং বায়োটেকনলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ৩৩ টি আসন। ভর্তি পরীক্ষার রেজাল্ট ২৭ নভেম্বর রবিবার প্রকাশিত হবে। মেধা তালিকা থেকে ভর্তি ৪ ডিসেম্বর, ৮ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed