Main Menu

তাহিরপুরে রান্নাঘরে মাটি খুঁড়ে ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ১

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে রান্নাঘরের মাটির গর্ত খুঁড়ে ভারতীয় মদের চালান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক চোরাচালানের মুলহোতা আবদুর নূরকেও পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের মহর উদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই তপন দাসের নেতৃত্বে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে একদল পুলিশ লাকমা গ্রামে অভিযান চালিয়ে আবদুর নূরের বসতঘর লাগোয়া রান্নাঘরের মাটির গর্তখুঁড়ে লুকানো ভারতীয় অফিসার্স চয়েজ মদ ১৩ বোতল, অর্জিনাল হাওয়াই ষ্ট্রং বিয়ার ১৮ বোতল, ম্যাগডুয়েলস রিজার্ভস হুইস্কি ৫ বোতল সহ ৩৬ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ ও বিয়ার জব্দ করে। এ সময় মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার দায়ে আবদুর নূরকেও গ্রেফতার করে পুলিশ। সীমান্ত লাগোয়া বসতবাড়িতে থেকে গত কয়েক বছর ধরেই ওপারের চোরাচালানীদের সহায়তায় আবদুর নূর বিজিবির নজর এড়িয়ে নিরাপদে মাদক বিক্রির আস্থানা গড়ে তোলে। এ ব্যাপারে মঙ্গলবার সকালে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এছাড়াও আবদুর নূরের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকের দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed