Main Menu

তাহিরপুরে সোয়া ৮ লাখ টাকার ভারতীয় মদ আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জে সোয়া ৮ লাখ টাকার ভারতীয় মদের চালান আটক করেছে বিজিবি। জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকায় ৫৬০ বোতল ভারতীয় মদ ও বিয়ারের একটি বড় মাদকের চালান আটক করা হলেও চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল মঙ্গলবার ভোররাতে পুরান লাউড়েরগড় নামক এলাকা থেকে ৫৩৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ এবং ২৪ বোতল বিয়ার আটক করে।

Share





Related News

Comments are Closed