Main Menu

দৈনিক সিলেট বাণী সম্পাদক জাহিরুল হক চৌধুরীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক সিলেট বাণীর সম্পাদক, সিলেটের প্রবীণ সাংবাদিক আলহাজ্ব জাহিরুল হক চৌধুরী আর নেই। সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে তিনি নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ মঙ্গলবার বাদ যোহর নগরীর নয়াসড়ক মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মানীক পীর (রহ.) গোরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে জাহিরুল হক চৌধুরী বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
মরহুমের ছেলে ওবায়দুল হক চৌধুরী জানান, তার পিতা হার্টের সমস্যাসহ নানা সমস্যায় ভুগছিলেন। লিভারের সমস্যার কারণে রোববার তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়। এর মধ্যে রাত ১টা ৫ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Share





Related News

Comments are Closed