সিলেট সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন বুধবার। তিনি হযরত শাহজালাল-শাহপরান (রহঃ) এর মাজার জিয়ারত ও সিলেট সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দপ্তরের ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন। এর বাইরে তিনি অন্য কোন কর্মসূচিতে অংশ নেবেন না।
সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামীলীগের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
প্রেস ব্রিফিং- এ আরো বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামীলীগের বিভিন্নস্থরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রেসব্রিফিংয়ে মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন, আগামী ২৮ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের তফসিল গত রোববার ঘোষণা করা হয়েছে। তাই এই সময়ে কোনো রাজনৈতিক দলের সভা করার অনুমতি নেই। নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনা সিলেট সফরে তার রাজনৈতিক জনসভাটি স্থগিত করেছেন। এটা আইনের প্রতি শ্রদ্ধার এক অনন্য নিদর্শন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed