Main Menu

বাংলাদেশ-ভারত হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ও সিলেট জেলা শাখার সহযোগিতায় ২১ নভেম্বও সোমবার নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে দিনব্যাপী বাংলাদেশ-ভারত হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ এ এ এম শিহাব উদ্দিনের পরিচালনায় সেমিনারে “রোগের মূল কারণ মায়াজম চেনার কলা কৌশল” বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডাঃ শ্রীকান্ত চৌধুরী এমডি (হোমিও) ভারত। আলোচনায় অংশ গ্রহণ করেন অধ্যাপক ডাঃ পরিমল দেব।
বেলা ২টায় দ্বিতীয় অধিবেশনে “রেপার্টরির মাধ্যমে রোগীলিপি সংগ্রহ এবং রোগীলিপির মূল্যায়ন ও একক ঔষেদ নির্বাচন” নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডাঃ শিলাদিত্য মুখার্জী এমডি হোমিও ভারত। অধ্যক্ষ ডাঃ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে ও ডাঃ দীলিপ কুমার দাসের উপস্থাপনায় আলোচনা অংশ গ্রহণ করেন ডাঃ সত্যরঞ্জন দে, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব (সার্বিক) ডাঃ মোঃ নজরুল ইসলাম খান, অধ্যাপক ডাঃ রাজিব কর এমডি (হোমিও) ভারত, মাওলানা ডাঃ মুজাহিদুল ইসলাম (মুগল), ডাঃ মোঃ ওয়ালি উল্লাহ, ডাঃ গিয়াস উদ্দিন, ডাঃ গোপি কৃষ্ণ দাস, ডাঃ চঞ্চল চৌধুরী, ডাঃ পলি মজুমদার, ডাঃ হিরণ মোহান বিশ^াস, ডাঃ বিষু চন্দ্র দেবনাথ, কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু, অধ্যক্ষ প্রফেসর মুকতাদির, মেট্রোপলিটন ল’ কলেজর ভাইস প্রিন্সিপাল এম. শহিদুল ইসলাম, ডাঃ মাওলানা কাজি রিয়াজ উদ্দিন, ডাঃ সত্যেন্দ্র কুমার দাস, ডাঃ ঋষিকেশ চন্দ্র পাল প্রমুখ।
সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বড়লেখার বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ মোঃ কামাল উদ্দিন, বাহোপ সদস্য ডাঃ খন্দকার হারুনুর রশীদ ও ডাঃ এস.এম রুহুল আমীনের পিতা আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলাম এর ইন্তেকালে সম্মেলনের পক্ষ থেকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক নৃপেন কৃষ্ণ রায়।অনুষ্ঠানের অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed