Main Menu

কমলগঞ্জে ৯টি প্রতিস্টানে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯টি প্রতিষ্ঠান থেকে নগদ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূর্বিতা চাকমা ও এনডিসি তন্ময় ইসলাম।
জানা যায়, মৌলভীবাজারের এনডিসি তন্ময় ইসলাম এর নেতৃত্বে সোমবার দুপুরে ভানুগাছ বাজারে মোটরযান অধ্যাদেশ, ড্রাগ এ্যাক্ট ও বাজার ব্যবস্থাপনা আইনে ৪টি প্রতিষ্ঠান থেকে নগদ ২৬ হাজার টাকা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূর্বিতা চাকমা এর নেতৃতে একই সময় ভানুগাছ বাজারে ৫টি প্রতিষ্ঠান থেকে নগদ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত চলাকালে মৌলভীবাজার ড্রাগ সুপার, বিএসটিআই এর পরিদর্শক, কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সনক কুমার সাহা সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed