সিলেটে বুধবার শেখ হাসিনার জনসভা হচ্ছে না
বৈশাখী নিউজ ডেস্ক: সকল প্রস্তুতিই প্রায় শেষ পর্যায়ে। আলিয়া মাদ্রাসা মাঠে ভীষণ ব্যস্ততা। মাঠের চারপাশে নিরাপত্তাবাহিনীর সদস্যদের আনাগোনা। নেতাকর্মীদের ভিড়। মঞ্চ নির্মাণের তোড়জোড় চলছে-এমন সময়ই এককটি বার্তা এলো, সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা হচ্ছে না। এমন সংবাদে নেতাকর্মীরা একেবারেই হতোদ্যম হয়ে পড়েছেন্। সত্যতা যাচাইয়ের জন্য এর-তার কাছে ফোন দিচ্ছেন। তারপর সত্যিই নিশ্চিত হচ্ছেন ‘নেত্রী’ আসছেন না। জেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ায়ই স্থগিত হয়ে যায় এ জনসভা। আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেজন্যই স্থগিত করা হয়েছে বুধবারের জনসভা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের কর্মসূচি ঠিকই রয়েছে।
সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
দলীয় সুত্রে জানা গেছে, ওইদিন সিলেটে যেসব উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল সেগুলোও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী এগুলো উদ্বোধন করবেন। তবে ২৩ নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসুচিগুলো ঠিক থাকবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed