Main Menu

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী থেকে লাশ উদ্ধার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :সিলেটের ফেঞ্চুগঞ্জে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ এক ব্যক্তির লাশ ৩দিন পর উদ্ধার করা হয়েছে।
নুনু মিয়া (৪০) নামের ওই ব্যক্তি ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের মৃত রইছ আলীর ছেলে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর)  বিকালে ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর এলাকায় জুড়ি ও কুশিয়ারা নদীর সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে নুনু মিয়া নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যান। ডুবুরিরা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।
ফেঞ্চুগঞ্জ থানার এএসআই আবুল কালাম জানান, রবিবার ফেঞ্চুগঞ্জের বারহাল এলাকায় নদীতে নুনু মিয়ার লাশ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 

 

 

Share





Related News

Comments are Closed