মাটির গর্ত খুড়ে ১৫শ’ বোতল ভারতীয় মদ উদ্ধার : গ্রেফতার ১
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের ছাতকে মাটির গর্ত খুড়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৫শ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র্যাব । অভিযানে এটি এ যাবত কালের উদ্ধারকৃত সবচেয়ে বড় মাদকের চালান বলে জানিয়েছে র্যাব। এ মাদক চোরাচালান বাণিজ্যের মূল হোতার ডান হাত খ্যাত খালিক নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯’র অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব হাসান রোববার এ প্রতিবেদককে জানান, র্যাবের একটি বিশেষ টিম দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারি চালিয়ে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত র্যাবের সিপিসি-১ এর সহকারি পরিচালক পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে ছাতক উপজেলার দুর্গমপল্লী পীরপুর দক্ষিণ পাড়ার মৃত খরমুজ আলীর ছেলে আনকার আলীর বাড়ির বিল্ডিংয়ের পেছনে মাটিতে গর্ত খুঁড়ে মজুদ রাখা ১৫শ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় আনকার আলীর মাদক ব্যবসার ডান হাত খ্যাত খালিককে গ্রেফতার করা হয়। খালিক উপজেলার মরজা মড়লবাড়ির মৃত ইসহাক আলীর ছেলে।
এদিকে র্যাবের জিঞ্জাসাবাদে খালিক জানায়, আনকার আলী একটি সক্রিয় চোরাচালান ও মাদক চক্রের প্রধান এবং খালিক তার মাদক চোরাচালান ব্যবসার ডানহাত ও বিশ^স্ত সহযোগী। তারা পরস্পরের সহযোগী হিসাবে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্র্যান্ডের মদ ভারত থেকে চোরাই পথে এনে সুনামগঞ্জ ও সিলেট শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। র্যাবের তদন্তে আরও জানা যায়, চক্রটি ভারত থেকে অবৈধ পথে বিভিন্ন ব্র্যান্ডের মদ সুনামগঞ্জে এনে চমকপ্রদ কৌশল অবলম্বন করে মজুদ করে রাখত। পরবর্তীতে এই মাদকের চালান সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হত। শুধু মাটির গর্ত খুঁড়েই নয় অভিযানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বসত ঘড়ের টিনের চালের উপর, বালির স্তুপের নিচে এবং পুকুরে ডুবিয়ে রাখা অবস্থায়ও মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত খালিককে ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed