Main Menu

নিখোঁজের ৬দিন পর জাদুকাঁটা নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বালি পরিবাহী ট্রলার থেকে পড়ে নিখোঁঁঁজের ৬দিন পর সুনামগঞ্জের সীমান্তনদী জাদুকাঁটা থেকে রোববার সকালে এক নৌ-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সফিনূর মিয়া (৪৫। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামের মৃত সাদত আলীর ছেলে।
পুলিশ জানায়, তাহিরপুর উপজেলার সীমান্তনদী জাদুকাঁটা থেকে বালি ভর্তি ট্রলার নিয়ে গত ১৫ নভেম্বর মঙ্গলবার জামালগঞ্জ ফেরার পথে চলন্ত ট্রলার থেকে পড়ে নদীতে ডুবে নিখোঁজ হন সফিনূর মিয়া। নিখোঁজের পর ১৭ নভেম্বর তাহিরপুর থানায় ট্রলারের সুকানি আলী হাসনাত একটি সাধারন ডায়েরী করেন।
এদিকে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে সফিনূরের সন্ধানে নামলে রোববার সকাল সাড়ে ১০টায় নদীর উৎসমুখ থেকে কমপক্ষে ৩ কিলোমিটার দক্ষিণে ছড়ারপাড় গ্রামের সামনে জাদুকাঁটা নদী থেকে সফিনুরের লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed